নেত্রকোণায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহ নেত্রকোণার কলমাকান্দায় ঘর থেকে রুমা আক্তার (২১) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আলামিনের স্ত্রী রুমা আক্তার।

কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিম জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রাম থেকে রুমা আক্তারের লাশ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, স্বজনরা নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় রুমার লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে রুমাকে উদ্ধার করে। তারপর রুমার লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর