কুমিল্লার তিতাসে নিখোঁজের ৪ দিন পর ছাপ্পর আলী (৮৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ডাবুরভাঙ্গা গ্রামের আবুল হোসেনের বাগান বাড়ির ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, গত শুক্রবার মাগরিবের নামাজের পর নিজ বাড়ি থেকে নিখোঁজ হন ছাপ্পর আলী। অনেক খোঁজাখুজির পর না পেয়ে তার বড় ছেলে আব্দুল কাদির খোকন তিতাস থানায় একটি সাধারণ ডাইরী করেন। সোমবার পরিবারের অনুরোধে স্থানীয়রা নিখোঁজ ছাপ্পর আলীকে খুঁজতে বের হয়। পরে আবুল হোসেনের বাগান বাড়িতে অর্ধগলিত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্ত্রের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
তিতাস থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট আসলে বলা যাবে হত্যা না অন্যকিছু।
বার্তা বাজার/ডি.এস