করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পাবনা পৌরসভা ও পৌরসভা সংলগ্ন কিন্ডারগার্টেন বেসরকারি বিদ্যালয়ের ২০০ জন শিক্ষকের জন্য অনুদান প্রাপ্তিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পাবনা জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক জনাব কবির মাহমুদ ও অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) শাহেদ পারভেজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ক্রেস্ট প্রদান করা হয়৷ আজ সোমবার দুপুরে এ ক্রেস্ট প্রদান করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের পাবনা জেলা সভাপতি ফারুক হুসাইন, সাধারণ সম্পাদক এম.এম মাহফুজুর রহমান, জেবুন্নেছা ববিন, মোঃ ওলিউর রহমান, রাশিদুল ইসলাম, জহিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য গত ৮ ও ৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পাবনা জেলা শাখার মাধ্যমে ২০০ জন শিক্ষককে তিন হাজার টাকা করে মোট ৬লক্ষ টাকা বিতরণ করা হয়।
বার্তা বাজার/ডি.এস