রাজধানীর ধানমন্ডির বেসরকারি চিকিৎসালয় ল্যাবএইড হাসপাতাল থেকে লাফিয়ে পরে মাইকেল স্টেলমাখ নামে (২৯) এক বেলারুশ নাগরিক আত্মহত্যা করেছেন। নিহত ওই বিদেশি যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর একেক সময় একেক রকম রিপোর্ট পাওয়ায় হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল (রোববার) ভরে তিনি লাফিয়ে পড়লে একইদিন দুপুর ৩টার দিকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে ধানমন্ডি থানার এসআই মো. রায়হানুল করিম জানান, নিহত মাইকেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফিটার হিসেবে কাজ করতেন এবং সেখানেই থাকতেন। গত মাসে তার করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর সহকর্মীরা তাকে ২৮ আগস্ট ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ভর্তি করান। এরপর থেকে তার ৭/৮ বার করোনা টেস্ট করা হয়। প্রতিবারই ভিন্ন ভিন্ন রিপোর্ট আসে। এই কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, হতাশা থেকে তিনি গতকাল ভোরে ৬ষ্ঠ তলায় বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে ছোট জানালা দিয়ে লাফিয়ে নিচে পড়েন। এতে গুরুতর আহত হলে তাকে ল্যাবএইড হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে চিকিৎসাধীন গতকাল বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে ওইদিন রাতেই মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিস্তারিত জানার জন্য আরও তদন্ত চলছে।
বার্তাবাজার/এসজে