হরিনাকুন্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক নিহত

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে বিসারত আলী (৪৭) নামের এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। সোমবার দুপুরে ওই উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। বিসারত আলী ওই গ্রামের মৃত কেসমত আলীর ছেলে।

পোলতাডাঙ্গা গ্রামের আবুল হোসেন জানান, সোমবার দুপুরে বিসারত আলী গোসল করে তারের উপর লুঙ্গি শুকাতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসে।

হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর