বগুড়ায় নারী ও শিশু হেল্প ডেস্কের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের পুরস্কার বিতরণ

বগুড়া জেলা পুলিশের উদ্যোগে সকল থানার নারী ও শিশু হেল্প ডেস্কের অফিসারদের কার্যক্রম ষান্মাসিক পর্যালোচনা সভায় পুরস্কার দেয়া হয়েছে। সোমবার সকাল ১১ টায় পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার।

সভা শেষে শ্রেষ্ঠ নারী শিশু হেল্প ডেস্ক অফিসার এবং স্বেচ্ছাসেবকদের পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর এসএম কাওসার, জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের ফোকাল পয়েন্ট ডাঃ সামসী আরা বেগম, পুলিশ লাইন্স কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, টঘঋচঅ এর প্রতিনিধি তামিমা নাসরীন, সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, সাংবাদিক হাসিবুর রহমান বিলু, এডভোকেট ফেরদৌসী রুনা প্রমুখ।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একজন সার্কেল অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্বেচ্ছাসেবক সহ ১১ জনকে পুরস্কার দেয়া হয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর