সিনহা হত্যা মামলার প্রধান আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের ডান হাত, অন্যতম সহযোগী টেকনাফ থানার কনস্টেবল রুবেল শর্মাকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ সোমবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে র্যাবের পক্ষ থেকে তাকে গ্রেফতারের কথা জানানো হয়েছে। রুবেল শর্মা ছিলেন প্রদীপ কুমার দাশের দেহরক্ষী।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সিনহা হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামীদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশের কনস্টেবল রুবেল শর্মার নাম আসে। এ কারণে রবিবার রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে মেজর সিনহা হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি সাবেক ওসি প্রদীপ কুমারের অন্যতম সহযোগী হিসেবে প্রচার রয়েছে।
এনিয়ে মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ হত্যা মামলায় ১৪ আসামীকে গ্রেপ্তার করা হলো।
বার্তাবাজার/কে.জে.পি