“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে জনগণের দোড় গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে উপজেলার কামরাবাদ ইউনিয়ন পরিষদে এ বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্য আবু মোঃ ফজলুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহ শিবলী সাদিক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর রহমান খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আখতার হোসাইন, ওসি তদন্ত মোঃ রাশেদুল হাসান, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলামসহ স্থানীয় ইউপি সদস্য, এলাকার সুধীজন।
কেএস/বার্তাবাজার