এক শিশু শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছেন এক শিক্ষক। ঘটনাটি ঘটে সাভারের আশুলিয়ার একটি মাদ্রাসায়। ইতিমধ্যে শিশুকে প্রকাশ্যে মারধরের ঘটনার সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে এলাকাবাসী জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১১ সেপ্টেম্বর আশুলিয়ার শ্রীপুরের নতুননগর মথনেরটেক এলাকায় একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থী শরিফুল ইসলামকে (১৩) প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেন ওই মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম। মেরেই থেমে থাকেননি তিনি, এ সময় ওই শিক্ষক আরেক শিশু শিক্ষার্থী রাকিব হোসেনকে বেঁধে রেখে ভয়ভীতি প্রদর্শন করেন। এলাকাবাসী ওই শিক্ষককে দ্রুত গেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, ওই শিক্ষক দুই ছাত্রকে মারধর করার সময় আহত শিশুরা তাদেরকে না মারতে অনুরোধ করলেও তিনি থামেননি।
নির্যাতনের বিষয়ে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীমের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যক্তিগত মোবাইল বন্ধ পাওয়া যায়। এদিকে, আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদ্রাসাছাত্রকে মারধরের ভিডিও ভাইরাল হলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেছেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ভিডিও…
মাদ্রাসাছাত্রকে বেধড়ক মারধর করলো শিক্ষক, পায়ে ধরেও মেলেনি রক্ষা
মাদ্রাসাছাত্রকে বেধড়ক মারধর করলো শিক্ষক, পায়ে ধরেও মেলেনি রক্ষা বিস্তারিত জানতে ক্লিক করুন http://bartabazar.com/archives/212261
Gepostet von Barta Bazar am Montag, 14. September 2020
কেএস/বার্তাবাজার