ইলিশায় দুই সন্তানের জননীর সাথে পরকিয়া

ভোলার ইলিশায় দুই সন্তানের জননীর সাথে মালেক (৩০) নামে এক লম্পটের পরকিয়া অডিও ভাইরাল। মালেক ইলিশা ৯নং ওয়ার্ডের সুলতান আহমেদ এর ছেলে বলে জানা গেছে। অডিও রেকর্ড ও সূত্রে জানা যায়, মালেক এর প্রতিবেশী দুই সন্তানের জননী তার দোকানের সামনে দিয়ে আসা যাওয়া করতো, এই সুযোগে মালেক দুই সন্তানের জননীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে।

এক পর্যায়ে মালেক এর প্রস্তাবে রাজী হয়ে অবিবাহিত মালেক এর সাথে অপকর্মে জড়িয়ে পড়েন দুই সন্তানের জননী। মুদি দোকানদার মালেক ও দুই সন্তানের জননীর মোবাইলের আপত্তিকর অডিও রেকর্ড ভাইরাল হলে এলাকায় তোলপাড় শুরু হয়। অডিও রেকর্ড সূত্রে জানা যায় দুইজনের মধ্যে অবৈধ সম্পর্ক শরীর স্পর্শ পর্যন্ত চলে গেছে।

এদিকে লম্পট মালেককে বাঁচাতে এবং ঘটনা ধামাচাপা দিয়ে অন্যদিকে প্রবাহিত করতে চক্রান্ত করছে বলে জানা গেছে। নাম প্রকাশ না করতে এক স্কুল মাষ্টার বলেন, মালেক এর বয়স ৩০ বছরের বেশি হলেও তার পরিবার তাকে বিবাহ করাচ্ছে না, এলাকার প্রবাসী, বিধবা মহিলা ও স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের ডিস্টার্ব করায়ই মালেক এর চরিত্র। এই বিষয়ে ইলিশা ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীল বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর