আমার একটাই দুঃখ তার মুখে চড় মারতে পারিনি: নেইমার

গত রাতে পিএসজি-মার্শেই ক্লাসিকো ম্যাচে দুদলের খেলোয়াড়দের মাঝে দ্বন্দ্ব লেগে ছিল। পুরো ম্যাচে ছিল না ফুটবলের স্বাভাবিক গতি ও ছন্দ। এক ফাউলকে কেন্দ্র করে দু’দলের ৫ খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। যেখানে ছিলেন পিএসজির নেইমার।

রোববার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে খেলতে নামে পিএসজি।

খেলার অতিরিক্ত সময়ের শেষ মিনিটে দু’দলের মাঝে ঝামেলা বেধে যায়। একটি ফাউলকে কেন্দ্র করে ধাক্কাধাক্কিতে জড়ায় ২ দলের ফুটবলাররা। ধাক্কাধাক্কি, মাথায় আঘাত করা, লাথি মারতে দেখা যায়। এই ঘটনায় রেফারি লাল কার্ড দেখান পিএসজির নেইমার, লেভিন কুরজাওয়া ও লিয়ান্দ্রো দানিয়েল পারেদেস এবং মার্সেইয়ের জর্ডান আমাভি ও দারিও বেনেদেত্তোকে। এছাড়া পুরো ম্যাচে মোট লাল-হলুদ মিলিয়ে ১৭টি কার্ড দেখানো হয়।

পিএসজির হয়ে শেষ খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখেন নেইমার। তিনি প্রতিপক্ষের আলভারো গনসালেসের মাথার পেছনে হাত দিয়ে আঘাত করেন। রেফারি ভিএআর দেখে নিশ্চিত হন। যদিও ২ জনকে এর আগে বিতর্কে জড়াতে দেখা যায়।

এক টুইটে নেইমার জানান, সে বর্ণবাদী, তাই আমি তাকে আঘাত করেছি। তবে আমার একটাই আফসোস, আমি তার মুখে আঘাত করতে পারিনি।

আরেক টুইটে নেইমার পরিষ্কার করে জানান, আমার আক্রমণটা ভিএআর সহজেই দেখিয়ে দিল। এখন আমি দেখতে চাই যে আমাকে বাঁদর বলে গালি দিয়েছে তার চেহারাটা। এটাই আমি দেখতে চাই। আমি রেইনবো ফ্লিক করলে আমাকে শাস্তি দেওয়া হয়, আঘাত করার জন্য আমাকে লাল কার্ড দেখতে হয়। তাদের কি হবে? তারপর কি?

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর