যুক্তরাষ্ট্রে দাবানলে ৩০ জনের মৃত্যু, পুড়ছে মিলিয়ন একর

থামছেই না যুক্তরাষ্ট্রের দাবানল। দেশটির পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে দাবানলে অন্তত ৩০ জন মারা গেছেন। আর নিখোঁজ হয়েছেন অনেকেই। এসব রাজ্যগুলোয় গত কয়েক দিনে ছড়িয়ে পড়া দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রতি মুহূর্তেই বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, যুক্তরাষ্ট্রে দাবানলে এখন পর্যন্ত ৩০ জনের বেশি মারা গেছে। শুধু ওরেগন অঙ্গরাজ্যেই নিখোঁজ কয়েকশ মানুষ। বড় ধরনের বিপর্যয়ের জন্য এখনই প্রস্তুত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অঙ্গরাজ্যটির জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর