মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে অর্নিদিষ্টকালের জন্য সব ধরণের ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে বিআইডব্লিউটিসি।
গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র উপমহাব্যবস্থাপক সফিকুল ইসলাম।
তিনি জানান, দীর্ঘদিন ধরেই নাব্যতা সংকটের কারনে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। চলাচলের জন্য চ্যানেল বিপর্যয়ের কারণে দূর্ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধ রাখার নির্দেশনা আসে। সবাইকে বিকল্প রুট ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে।
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ফেরি চালু হচ্ছে না বলে জানান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি