নেপালে ভূমিধসে প্রাণ গেল ১২ জনের

নেপালে ভূমিধসে দুই গ্রামের অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণেই ভূমিধস হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। এছাড়াও ভূমিধসের ঘটনায় আরও ২১ জন নিখোঁজ রয়েছেন।

মুরারি ওয়াস্তি নামে দেশটির সরকারি কর্মকর্তা বলেছেন, চীনের তিব্বত সীমান্ত লাগোয়া রাজধানী কাঠমান্ডু থেকে ১০০ কিলোমিটার দূরের বারাহবাইস গ্রামে ভারী বর্ষণের কারণে ভূমিধসে অন্তত ১০ নিহত ও আরও ২১ নিখোঁজ হয়েছেন।

এছাড়া উত্তরপশ্চিমাঞ্চলের বাগলুং গ্রামে ভূমিধসে আরও দুজন মারা গেছেন।

গভীর রাতে হঠাৎ ভূমিধস হওয়ায় গ্রামবাসীরা নিরাপদ স্থানে যেতে পারেননি বলে জানিয়েছে উদ্ধারকারীরা।

ওয়াস্তি বলেছেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

গত জুন থেকে এখন পর্যন্ত নেপালে বন্যা এবং ভূমিধসে অন্তত ৩১৪ জনের মৃত্যু হয়েছে। বর্ষা মৌসুমের এই বিপর্যয়ে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১১১ এবং আহত হয়েছেন ১৬০ জন বলে জানিয়েছেন দেশটির সরকারি এই কর্মকর্তা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর