রাজধানীর শাহবাগে লাল-সবুজ পরিবহনের একটি বাস কাউন্টারের ভেতর থেকে দুই মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
উপস্থিত পথচারী মো. রাসেল বলেন, আমরা রাত ৯টার দিকে লাল-সবুজ পরিবহনের ফাঁকা বাস কাউন্টারের পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ শিশুর কান্না শুনে কাউন্টারের টেবিল বাক্সের ভেতরে শিশুটিকে দেখতে পাই। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে রমনা থানায় গেলে পুলিশ শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়।
রমনা থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. বজলুর রশিদ জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। সেখানে তার কোনো অভিভাবক পাওয়া যায়নি। শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছে চিকিৎসকরা। এই পুত্র শিশুটির বয়স আনুমানিক ২ মাস হবে। তার চোখ থেকে পানি পড়ছে এ জন্য চিকিৎসক একটি ড্রপ দিয়েছেন। তবে চিকিৎসকরা শিশুটিকে ভর্তি রাখেননি। কী করা যায় শিশুটিকে নিয়ে, এখনও হয়নি সেই সিদ্ধান্ত।
বার্তাবাজার/কে.কে