গাজীপুরে ১৮ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

গাজীপুর পোড়াবাড়ী এলাকা থেকে রাসেল মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৮ কেজি গাঁজাসহ আটক করেছে র‌্যাব-১।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কিশোরগঞ্জের ইটনা থানার আড়ালিয়া এলাকার মিমা ফারুকের ছেলে রাসেল মিয়া।

র‌্যাব-১ জানায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা জানতে পারেন যে, ঢাকা থেকে গাজীপুরের মাওনার দিকে গাঁজার একটি চালান যাচ্ছে। পরে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোড়াবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ কেজি গাঁজা এবং একটি গাড়ি জব্দ করা হয়।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর