মেসিই বার্সেলোনার অধিনায়ক

যে মেসি বার্সাতেই থাকছেন না, সেই মেসিই এখন দলটির কাপ্তান। শনিবার নিজেদের একাডেমির মাঠ জোহান ক্রুয়েল স্টেডিয়ামে প্রাক-মৌসুমের প্রথম প্রীতিম্যাচের আগে সতীর্থদের ভোটে মেসিকেই ফের ক্লাবের মূল অধিনায়ক নির্বাচন করে বার্সেলোনা। সব তিক্ততা ভুলে মেসিও হাসিমুখে কোম্যানের সেনাপতির ভূমিকায় নেমে পড়লেন।

নতুন ম্যানেজারের সাথে নতুনভাবে কাজ শুরু করে কাতালান ক্লাবটি। মৌসুমের প্রথম প্রীতিম্যাচে শনিবার তৃতীয় বিভাগের দল হিমনাস্তিক তারাগোনাকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। শতভাগ ফিট না হওয়ায় যার খেলা নিয়ে ছিল সংশয়, সেই মেসিই প্রথমার্ধে নেতৃত্ব দিয়েছেন দলকে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর