প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহারের নতুন সময় জানাল সৌদি

আগামী বছরের জানুয়ারির আগে দেশত্যাগ এবং দেশে প্রবেশ করতে পারবেন না সৌদি আরবের নাগরিকরা। রোববার দেশটির সরকারি টেলিভিশনের খবরে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা যায় করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নিজ দেশের নাগরিকদের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হয়।

এতে বলা হয়েছে, মরণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে সব ধরনের সতর্কতা মেনে সৌদি আরবের নাগরিকরা আগামী বছরের ১ জানুয়ারি থেকে স্থল, সমুদ্র এবং আকাশপথ ব্যবহার করতে পারবেন। একইসাথে তারা দেশত্যাগ এবং পুনরায় দেশে প্রবেশ করতে পারবেন।

এর আগে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর মার্চ মাসে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট নিষিদ্ধ করে সৌদি আরব। পরবর্তিতে কয়েক দফায় বাড়ানো হয় এই মেয়াদ। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৬৫১ জন। আক্রান্তদের মধ্যে ৩ লাখ ২ হাজার ৮৭০ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া মারা গেছেন অন্তত ৪ হাজার ২৬৮ জন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর