বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে “বঙ্গবন্ধু চেয়ার” প্রবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৬৭ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
বিশ্ববিদ্যালয়ে “বঙ্গবন্ধু চেয়ার” প্রবর্তনের লক্ষ্যে নীতিমালা প্রনয়নে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্তি দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যান্য সদস্যরা হলেন, বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. অমিতাভ সরকার, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার।
“বঙ্গবন্ধু চেয়ার” প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক গবেষণা ও একাডেমিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। সভায় চলমান মুজিব বর্ষের মধ্যেই ববিতে “বঙ্গবন্ধু চেয়ার” এর কার্যক্রম শুরুর আশাবাদ ব্যক্ত করা হয়। সভায় সিন্ডিকেট সদস্যরা এই উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে করেন।
বার্তা বাজার / ডি.এস