টাঙ্গাইলে চার চোখ, দুই মুখ ও দুই নাক নিয়ে শিশুর জন্ম

টাঙ্গাইলে এক মাথা ও দুই মুখ বিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম দিয়েছে স্বপ্না নামে এক গৃহবধূ। রবিবার বিকাল ৫টায় ঘাটাইলের ডিজিটাল ক্লিনিক এন্ড নাসিং হোমে শিশুটি জন্ম গ্রহন করে।

ক্লিনিকের ম্যানেজার ও গৃহবধূর শ্বশুর মোকছেদ আলী জানান, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাদারজানি গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী স্বপ্না বেগমকে রবিবার সকালে সিজারিয়ান অপরাশেন করানোর জন্য উপজেলা সদরের ডিজিটাল ক্লিনিক এন্ড নাসিং হোমে ভর্তি করানো হয়। বিকাল ৫টায় তার অপারেশন করানো হয়। অপারেশন করেন ডাঃ মোঃ ইসহাক আলী। এ সময় এক মাথা দুই মুখ চার চোখ বিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম দেয় গৃহবধূ। জন্ম দেয়ার এক ঘন্টা পর শিশু মারা যায়।

খবর পেয়ে মুহুর্তের মধ্যে শিশুটিকে দেখতে ভিড় জমে যায় ক্লিনিকটিতে। পরে গৃহবধূর পরিবার শিশুটিকে দাফন করানোর জন্য বাড়িতে নিয়ে যায়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর