হৃদরোগ হাসপাতালে ভর্তি হয়েছেন সম্রাট

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে ভর্তি হয়েছেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। জানা যায় বুকে ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ(রোববার) বেলা ১১টা ২৫ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালের একটি সূত্র।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে সম্রাট হাসপাতালের আইসিইউ ওয়ানের ৪ নম্বর বেডে ভর্তি আছেন। অধ্যাপক ডা. মহসিন হোসেনের অধীনে চিকিৎসাধীন এই যুবলীগ নেতার হার্টের ভালব ইতোপূর্বে প্রতিস্থাপন করা হয়।

হাসপাতাল সূত্র আরও জানায়, বর্তমানে তার হার্টে তেমন কোনো সমস্যা নেই। এর আগে সম্রাট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন জানান, হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছেন সম্রাট।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর