বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে, মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৃক্ষরোপন কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর’ বাংলাদেশের আয়োজনে রবিবার ১৩ সেপ্টেম্বর বিকাল ৫ টায় জেলার সিরাজদিখানের তালতলা ডাকবাংলার আঙ্গিনায় এসব কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। নোঙর জেলা প্রতিনিধি সুবীর চক্রবর্তির সভাপতিত্বে নোঙর বাংলাদেশ এর সভাপতি সুমন শামস অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
নোঙর জেলা সদস্য জয়ন্ত ঘোষ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, কবি ও সাহিত্যিক সামছুল হক, মালখানগর ডিগ্রি কলেজ গভর্নিং বডি সদস্য কাজী নজরুল ইসলাম পিটু, মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনিসুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক মাসুদ খান, ফ্রেন্ডস এসোসিয়শন এর সভাপতি আশরাফুজ্জামান সোহেল, গণমাধ্যম কর্মী ও সদস্য নোঙর মনিরুজ্জামান রিপন, নোঙর জেলা সদস্য এম আর তালুকদার বাবুসহ অনেকে।
বার্তা বাজার / ডি.এস