নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩৭ ব্যক্তির পরিবারকে আপাতত জরুরি প্রয়োজন মেটাতে পাঁচ লাখ টাকা করে দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। আর সে আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত। একই সাথে আগামী ১ ডিসেম্বর এ বিষয়ে করা আবদেনরে ওপর আপিল বিভাগরে নিয়মিত বেঞ্চে শুনানির দিন ঠিক করছেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ (রোববার) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান এ আদেশ দেন।
তিতাস গ্যাসের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান, এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও রিট আবেদনের পক্ষে ছিলেন তৈমুর আলম খন্দকার। এ আদেশের পর ব্যারিস্টার মেজবাহুর রহমান বলেন, ‘আমরা শুধু হাইকোর্টের অন্তর্র্বতীকালীন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করি। এতে ৫ লাখ টাকা দেওয়ার আদেশের অংশ স্থগিত চেয়েছিলাম। আদালত তাতে সম্মতি দিয়েছেন।
কেএস/বার্তাবাজার