শাহজালাল বিমানবন্দরে ১ কেজি গোল্ড প্লেটসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিআরব থেকে আগত প্রবাসী খোরশেদ আলম নামের এক যাত্রীকে এক কেজি গোল্ড প্লেটসহ আটক করেছে ঢাকা কাস্টম হাউস।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা কাস্টম হাউস তাকে আটক করে।

কাস্টমস হাউস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা নজরদারি করতে থাকে শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক আমনী হাউসের দিকে। সেসময় বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের জেদ্দা থেকে আগত ফ্লাইট নম্বর এসভি ৩০০৮ এর যাত্রী খোরশেদ আলমকে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায় তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে থাকা ইলেকট্রিক হট প্লেটের মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত একটি গোল্ড প্লেট পাওয়া যায়। যার ওজন এক কেজি। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তা সোলায়মান হোসেন বলেন, আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর