দরজায় কড়া নাড়ছে আইপিএল। অনুশীলনে ব্যস্ত সময় পার করছে প্রত্যেক দল। আর এ অনুশীলনের সময় মুম্বাই ইন্ডিয়ান্সের ট্রেন্ট বোল্টের একটা ডেলিভারির ধাক্কায় মিডল স্ট্যাম্প ছিটকে হয়েছে দুই টুকরো।
পূর্ণ রানআপ নিয়ে বলটি ছোড়েন কিউই এ ফাস্ট বোলার। আর এসময় একটু বেশি জোর দেন বোল্ট। আর তাতেই টুকরো হয়ে যায় স্ট্যাম্প। বোল্টের ওই অসাধারণ বোলিং দেখে বিস্ময়ে হতবাক ঘটনাস্থলে উপস্থিত থাকা দলের হেড কোচ মাহেলা জয়বর্ধনেও। দলের পুরো অনুশীলনই তাঁর তত্ত্বাবধানেই চলছে। টুইটারে বোলিংয়ের সেই ফুটেজ পোস্ট করে বোল্টকে রীতিমতো প্রশংসায় ভাসিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর লিখেছে, ‘ক্লিন বোল্ট! ট্রেন্ট এসে গিয়েছে।’
কেএস/বার্তাবাজার