দুই আসনের উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

দুই সংসদীয় আসনের উপ-নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। ঢাকা-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদ ও নওগা-৬ আসনে শেখ মুহাম্মদ রেজাউল করিমকে দলটির সংসদীয় কমিটি মনোনয়ন দেয়।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ এ নবীউল্লাহ ও নওগা-৬ আসনে আলমগীর কবির প্রার্থী ছিলেন।

বার্তা বাজার / দুর্জয়

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর