ফিক্সিংয়ের দায়ে দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করলো আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ফিক্সিং করায় আরব আমিরাতের দুই ক্রিকেটারকে প্রাথমিকভাবে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই দুই ক্রিকেটার হলেন ৩৮ বছর বয়সী মিডিয়াম পেসার আমির হায়াত এবং ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান আশফাক আহমেদ।

আইসিসি জানিয়েছে, ক্রিকেটের অ্যান্টি করাপশন রুলসের অন্তত ৫টি নিয়ম ভঙ্গ করেছেন তারা। যার ফলে আইসিসি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দু’জনকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।
তবে নিষেধাজ্ঞার মেয়াদ কবে শেষ হবে সে বিষয়ে কিছু বলেনি আইসিসি। তবে বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই নিষেধাজ্ঞার আদেশ কার্যকর হয়ে যাবে।

এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে- একটি ম্যাচ ফিক্সিং করতে চেয়েছিলেন তারা কিংবা ওই ম্যাচটির ফলাফলে পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন। কিন্তু তারা তাদের অন্যায়ের কথা আইসিসির কাছে স্বীকার করেননি। যার ফলে শাস্তির মুখে পড়তে হয় তাদের।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর