পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফয়সাল আহম্মেদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাগুড়া ইউনিয়নের শাহা পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত শিশু ফয়সাল ওই এলাকার মোঃ রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু ফয়সালকে বাড়ির আঙ্গিনায় বসিয়ে রেখে বাসার কাজ করছিলেন তার মা। ফয়সাল বাড়ির আঙ্গিনায় একাই খেলাধুলা করছিল। এ সময় ফয়সাল সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের কাছে গেলে অসাবধনতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। পরে পুকুরের পানিতে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাবুল পুকুরের পানিতে ডুবে ফয়সাল নামে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর