চট্টগ্রামে পাঁচ জুয়াড়ি গ্রেফতার

চট্টগ্রামের চকবাজারে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) ডিসি রোডস্থ ইসমাইল কামাল জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তিন প্যাকেট তাসের কার্ড ও নগদ ৭১০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আব্দুর রহমান (৩৪), মোঃ আব্দুল খালেক (৩৪), মোঃ দিদারুল আলম (৪০), মোঃ খোকন (৩২) ও মোঃ সিরাজুল ইসলাম (৪০)।

চকবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন এসসব তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চকবাজার থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর