মসজিদে বিস্ফোরণ : এখনো শঙ্কামুক্ত নন চিকিৎসাধীন ৫ জন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র একজন। এখনও চিকিৎসাধীন আছেন পাঁচজন। তবে এই পাঁচজনের মধ্যে কেউই শঙ্কামুক্ত নন।

এ বিষয়ে আজ(রোববার) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় যে পাঁচজন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) আছেন, তাদের কেউই এখনো শঙ্কামুক্ত নন।

তিনি বলেন, এদের মধ্যে কয়েকজনের শরীরে দগ্ধ হওয়ার অংশের পরিমাণ কিছুটা কম। তাদের অবস্থাও আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। কিন্তু শ্বাসনালী দগ্ধ হওয়ায় তাদের আমরা শঙ্কামুক্ত বলতে পারছি না।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর