চট্টগ্রামে বন্ধুর স্ত্রীকে ধর্ষনের অভিযোগে রবিউল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৭।
রোববার (১৩ সেপ্টেম্বর) ইপিজেড থানাধীন আকমল রোড খালপাড় এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলামকে আটকের বিষয়টি জানায় র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, ইপিজেড থানাধীন আকমল রোড এলাকায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মো. রবিউল ইসলাম নামে এক বখাটে যুবককে আটক করে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, বন্ধুর অনুপস্থিতিতে বাসায় গিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করে রবিউল এবং ধর্ষণের ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করে ফের ধর্ষণ করে। এমন অভিযোগের ভিত্তিতে রোববার (১৩ সেপ্টেম্বর) ইপিজেড থানাধীন আকমল রোড খালপাড় এলাকায় অভিযান চালিয়ে রবিউলকে আটক করা হয়েছে। রবিউল ধর্ষণের কথা স্বীকার করেছে।
আটক রবিউল পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন আলগীবাজার এলাকার জামাল খানের ছেলে এবং নগরীর পতেঙ্গা স্টীলমিল এলাকায় বসবাস করতো।
বার্তাবাজার/অমি