রাজধানীর দারুস সালাম এলাকা থেকে এক ‘সিরিয়াল রেপিস্ট’ সৈয়দ মনির হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে বাংলা কলেজের সামনে থেকে সৈয়দ মনির হোসেন ওরফে মশিউর ওরফে মইনুল ইসলামকে (৩৪) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মইনুলের গ্রামের বাড়ি বরগুনায়।
আজ রোববার র্যাবের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি পেশায় স্যানিটারি মেকানিক এবং সে একজন সিরিয়াল রেপিস্ট। সে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বিভিন্ন জেলার স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের মোবাইল নম্বর সংগ্রহ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের এক পর্যায়ে তাদের ঘনিষ্ঠ ও আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেখিয়ে ধর্ষণ করে আসছিলো এবং এক পর্যায়ে ঐ সকল আপত্তিকর ছবি ডিলিট করার জন্য টাকা দাবি করে আসছিলো।
র্যাব জানিয়েছে, আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি