পাবনায় ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় সংবাদ সম্মেলন

পাবনা আটঘরিয়া উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের বর্ধিত সভায় চাঁদভা ইউপি চেয়ারম্যান ইঞ্জিয়ার কামাল হোসেন ও দেবোত্তরের ইউপি চেয়ারম্যানকে মারধর ও ছুরিকাঘাত করার প্রতিবাদে আজ রবিবার দুপুরে চাঁদভা ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এসময় সংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান ইঞ্জিয়ার কামাল হোসেন বলেন, বর্তমানে প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী মৃত্যুর পরে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬ তারিখে। এ উপলক্ষে আওয়ামীলীগের বর্ধিত সভায় চলা কালে আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ও পৌর মেয়র রতন।

দুই বাপ বেটা একসাথে হয়ে নৌকার প্রতীককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জামায়াত শিবিরের সাথে হাত মিলিয়ে আমার উপর হামলা চালায়। এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবী জানান।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর