লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালক নিহত

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে অটোরিকশার ব্যাটারি চার্জে লাগানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল কাসেম (৪৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

নিহত আব্দুল কাসেম উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আমিনগনঞ্জ বাজারের দক্ষিণ ঘ্যানেশমের আকবর আলীর ছেলে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে তুষভান্ডার ইউনিয়নের আমিনগনঞ্জ বাজারের দক্ষিণ ঘ্যানেশমের পূর্ব পাড়া এলাকায় আব্দুল কাসেমের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবারসূত্রে জানা যায়,রবিবার সকালে বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জে লাগানোর সময় বিদ্যুৎ এর ছেঁড়া তার কাসেমের হাতে লেগে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন।এরপর আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর