ধামরাইয়ে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে পরিত্যক্ত এক ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ (৩৫) উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘর থেকে ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।

পুলিশ জানাত, রবিবার সকালে গাংগুটিয়া ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘরে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

এব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর