সিপিএলে ছিলেন খেলোয়াড়, আইপিএলে কোচ

এবারের আইপিএলে খেলোয়াড় হিসেবে মাঠে নামার কথা ছিলো ৪৮ বছর বয়সী লেগস্পিনার প্রবীণ তাম্বের। কিন্তু নিয়মের মারপ্যাঁচে পড়ে তাকে এখন কোচের দায়িত্ব পালন করতে হবে আইপিএলে। অথচ সপ্তাহখানেক আগেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলোয়াড় হিসেবে শিরোপা জিতেছেন তিনি।

চলতি বছরের আইপিএলে ২০ লাখ রুপি দিয়ে তাম্বেকে নিজেদের দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু অবসরের আগেই অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলায়, তার খেলোয়াড় হিসেবে আইপিএলে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আয়োজকরা।

এ বিষয়ে কেকেআরের প্রধান নির্বাহী ভেংকি মাইশোর বলেন, এবারের আইপিএল কলকাতার খেলোয়াড় সাহায্য করার জন্য কোচিং স্টাফের সঙ্গে থাকবেন ৪৮ বছর বয়সী প্রবীণ তাম্বে। মূলত ভক্ত-সমর্থকদের চাওয়াতেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কেকেআর টিম ম্যানেজম্যান্ট।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর