মেহেরপুরে শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

মেহেরপুরের গাংনীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। উপকরণের মধ্যে রয়েছে-হুইল চেয়ারসহ অন্যান্য উপকরণ।

আজ রোববার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা শিক্ষা অফিস বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার,শিক্ষক, শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর