মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিষধর সাপের কামড়ে মো.শামীম(১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার রাতে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে এ ঘটনা ঘটে। চান্দেরচর গ্রামের জাব্বার আলীর ছেলে সে।
নিহত শামীমেমের মামা রবিউল আলম জানান, শনিবার রাত ৯ টার দিকে বাড়ীর পাশে দোকান থেকে কয়েল নিয়ে বাড়ী ফেরার পথে শামীমকে বিষধর সাপে কামড় দেয়। রাতেই শামীমকে প্রথমে কেরানীগঞ্জের আব্দুল্লাপুর ক্লিনিকে নেয়া হয়। অবস্থা গুরুতর দেখে রাত ১১ টার সময় ঢাকা মিটফোর্ড হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
সিরাজদিখানে এ বছর একের পর এক সাপের কামড়ে মৃত্যু হচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি