রিয়া চক্রবর্তীর সমর্থনে পশ্চিমবঙ্গ কংগ্রেসের মিছিল

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যুর ঘটনায় কারাগারে রয়েছেন রিয়া চক্রবর্তী। এদিকে বাঙালি অভিনেত্রী রিয়ার সমর্থনে ভারতের পশ্চিমবঙ্গে মিছিল করেছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস।

সংগঠনের টুইটার পেজে গতকাল শনিবার সেই মিছিলের ছবি পোস্ট করে বলা হয়েছে, বাংলার মেয়ে রিয়া চক্রবর্তীর উপর রাজনৈতিক অভিসন্ধি ও প্রতিহিংসামূলক আচরণ বরদাস্ত করা হবে না।

উক্ত দাবি নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশানুসারে প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে ওয়েলিংটন মোড় পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়।

এর আগে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রিয়ার সমর্থনে একাধিক টুইট করেছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর