সরকারি নির্দেশ অমান্য করে চলছে পরীক্ষা

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত চিলমারী শিশু নিকেতন স্কুল কর্তৃপক্ষ সরকারি বিধি-নিষেধ অমান্য করে নিচ্ছেন স্কুলের দ্বিতীয় সাময়িক পরিক্ষাভ।

আজ রোববার সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২টি শিফটে নেয়া হয় এই পরিক্ষা। প্রথম শিফটে নার্সারী থেকে কেজি ওয়ান এবং দ্বিতীয় শিফটে প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের উপস্থিতে নেয়া হচ্ছে এসব পরিক্ষা।

স্থানীয়সুত্রে জানা যায়,স্কুলটির পাশে ,থানাহাট স্কুলের সামনে এবং চিলমারী প্রেসক্লাব সংলগ্ন এলাকায় কয়েকজন শিক্ষকের বাসায় স্কুলোর বেঞ্চে ২ জন করে বসিয়ে ২০-২৫ জন শিক্ষার্থী একসঙ্গে একেকজন শিক্ষকের বাসায় পরিক্ষা দিচ্ছেন। যেখানে মানা হচ্ছে না কোনরকম স্বাস্থ্যবিধি। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন অভিভাবক জানান,”আমরা বলেছিলাম বাসায় প্রশ্ন দিন,আমাদের সন্তানরা বাসায় থেকে পরিক্ষা দেবে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ আমাদের কথা না শুনে শিক্ষকদের বাসায় পরিক্ষা নিয়েছে গতকাল,আরো ৫টি পরিক্ষা আছে,আজ গনিত পরিক্ষা হচ্ছে।”

করোনা মহামারীর এই সময়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পরিক্ষা নেয়ার বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক (অধ্যক্ষ) মোঃ আবুল কাশেম এর সাথে একাধিক বার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তেনার ফোনটি বন্ধ পাওয়া যায়। স্কুলটির দায়িত্বে থাকা পরিক্ষা গ্রহন কারী শিক্ষক মোঃ আমিনুল ইসলাম রিজু বলেন,” আমার বাড়িতে দুই সিফটে পরিক্ষা নিচ্ছি স্বাস্থ্যবিধি মেনে,এভাবে নিতে বলেছে আমাদের প্রিন্সিপাল।”

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন,”সরকারি নির্দেশ মোতাবেক সমস্ত প্রাইমারী স্কুল নির্দেশনা মেনে চলবে, কিন্ডারগার্টেন স্কুলের বিষয়ে স্কুলটির ম্যানিজিং কমিটি এ সিদ্ধান্ত নিতে পারবে,এটা আমাদের এখতিয়ারের বাইরে।”

এব্যাপারে চিলমারী উপজেলা নিবার্হী কর্মকর্তা এ.ডব্লিউ এম রায়হান শাহ বলেন, “আমি বিষয়টি অবগত নই, আমি জেলার একটি মিটিং এ রয়েছি বলে ফোনটি কেটে দেন।”

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর