রাঙ্গাবালীতে মৎস্য ভিজিএফ চাল বিতরণ

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় সনদপ্রাপ্ত জেলেদের মাঝে মৎস্য ভিজিএফ চাল বিতরণ করা হয়।

আজ রোববার সকালে উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয় পরিষদ প্রাঙ্গনে ইউনিয়েনর ২ হাজার ৫ শত ৬২টি সনদপ্রাপ্ত জেলে পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে এ চাল বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আনয়োরুল হক বাবুল, উপজেলা সহকারি শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার কামাল হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মাহমুদ হাসান, মৎস্য অফিস সহকারি নেছার উদ্দিন, ছোট বাইশদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর