পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে ইউনিয়ন ভূমি সহকারী মনোরঞ্জন সরকার(৪৮) মারা গেছেন।
নিহত মনোরঞ্জন সরকার উপজেলার গুনাইগাছা হাটপাড়া গ্রামের মন্মথ সরকারের ছেলে ও ছাইকোলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ছিলেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে তার মৃত্যু হয়।
চাটমোহর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সৈকত ইসলাম জানান, রাতে বাসার নষ্ট আইপিস মেরামত করতে বসে মনোরঞ্জন বিদ্যুতায়িত হয়। বাসার লোকজন টের পেয়ে আহত অবস্থায় তাকে দ্রুত চাটমোহর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বার্তাবাজার/অমি