দুর্নীতি মামলায় বদির বিরুদ্ধে অভিযোগ গঠন

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এই চার্জ গঠনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলো।

আজ চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল শুনানি শেষে অভিযোগ গঠন করে মামলাটির বিচার কাজ শুরুর আদেশ দেন।

আসামীর আইনজীবী রফিকুল ইসলাম গনমাধ্যমকে জানান, অভিযোগ গঠন হওয়ায় আগামী ১৫ অক্টোবর থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

প্রসঙ্গত, ২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বদি টেকনাফ পৌরসভার মেয়র থাকাকালিন তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর