ফেনী রেলওয়ে স্টেশনকে আধুনিক স্টেশনে তৈরি করা হবে: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘ফেনী রেলওয়ে স্টেশনকে আধুনিক স্টেশনে তৈরি করা হবে। যাতে মানুষ একশ’ বছর পরও বলতে পারে এখানে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন রেলস্টেশন হয়েছে’।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ফেনী রেলওয়ে স্টেশন যাত্রা বিরতিকালে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি। সঙ্গে ফেনী থেকে চট্টগ্রামে যাতায়াতের জন্য আলাদা ট্রেন চালুর ঘোষণাও দিয়েছেন রেলমন্ত্রী।

ফেনী থেকে ছেড়ে যাওয়া ট্রেনের টিকিট সংখ্যা বাড়ানোর দাবির যৌক্তিকতা উল্লেখ করে তিনি জানান, ‘টিকিট বাড়ানো সম্ভব। এ ব্যাপারে ঢাকায় গিয়ে আলোচনার মাধ্যমে ব্যবস্থা করা হবে’।

মন্ত্রী আরও বলেন, ‘টিকিট ছাড়া কেউ যাকে প্লাটফর্মে প্রবেশ করতে না পারে এ জন্য স্টেশনগুলোতে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে রাজধানীর কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর, নরসিংদীতে ওয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে সব স্টেশনে কাজটি সম্পন্ন হবে’।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর