আজ থেকে আরও ১০ জোড়া ট্রেন চলাচল শুরু

করোনায় বন্ধ থাকা আরো ১০ জোড়া কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দ্বিতীয় ধাপে দেশের ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন রুটে এসব কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে।

এদিন রাজধানীর কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে তৃতীয় ধাপে আরো ১৮ জোড়া যাত্রীবাহী ট্রেন নতুন করে চলাচলের জন্য নামবে।

আজ থেকে চলাচল শুরু করা ট্রেনগুলো হচ্ছে- চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে জালালাবাদ এক্সপ্রেস, ঢাকা-সিলেট-ঢাকা রুটে সুরমা মেইল, নোয়াখালীর-ঢাকা-নোয়াখালী রুটে ঢাকা/নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম-বঙ্গবন্ধু সেতু পূর্ব-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ এক্সপ্রেস।

এছাড়া ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে ভাওয়াল এক্সপ্রেস, ময়মনসিংহ-বঙ্গবন্ধু সেতু পূর্ব-ময়মনসিংহ রুটে ধলেশ্বরী এক্সপ্রেস, চাঁদপুর-লাকসাম-চাঁদপুর রুটে চাঁদপুর কমিউটার, নোয়াখালী-লাকসাম-নোয়াখালীর রুটে নোয়াখালী কমিউটার।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর