নরসিংদীর শিবপুরে স্বামীর হাতে স্ত্রী ও বাড়িওয়ালাসহ তিনজন খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। এ ঘটনায় ঘাতক বাদল মিয়াকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল। এক পর্যায়ে স্বামী বাদল মিয়া তার স্ত্রীকে খুন করেন।
এ সময় হইচই শুনে বাড়িওয়ালা ও আশপাশের মানুষ এগিয়ে এসে বাদল মিয়াকে শান্ত করতে চাইলে তিনি দা দিয়ে বাড়িওয়ালা তাজুল ইসলাম ও মনোয়ারা বেগমকে এলোপাথারী কোপাতে থাকেন।
গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
বার্তাবাজার/অমি