মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে।
আজ শনিবার সকাল ৬টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে অর্ধশত যানবাহন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি মাওয়া সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল।
তিনি জানান, সকাল থেকে সীমিত আকারে কে টাইপ ও ছোট মিলে ৫টি ফেরি চলাচল শুরু হয়েছে। চ্যানেল দিয়ে রো রো ফেরি চলাচলের উপযোগী না হওয়ায় এ রুটে এখনও রো রো ফেরি বন্ধ রয়েছে। ভাঙন আতঙ্কে বন্ধ রয়েছে তিন নম্বর ফেরি ঘাট।
তিনি আরও জানান, পদ্মাসেতুর নিরাপত্তার স্বার্থে গতকাল রাতে এ রুটের ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বার্তাবাজার/কে.জে.পি