ইউএনও ওয়াহিদার বাবাকে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে স্থানান্তর

উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখকে রংপুর মেডিকেল থেকে ঢাকার নিউরোসায়েন্সেস হসপিটালে নেয়া হয়েছে।

গতকাল শনিবার রাত ১০ টার দিকে রংপুর সিটি করপোরেশনের একটি অ্যাম্বুলেন্স তাকে নিয়ে ঢাকার পথে রওনা হয়।

আজ রবিবার সকাল ৯টার দিকে তাকে নিয়ে এটি ঢাকা পৌঁছায়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. তোফায়েল হোসেন ভূঁইয়া জানিয়েছিলেন, ওমর আলী শেখের আগে থেকে ডায়াবেটিস ছিল। ঘটনার রাতে তিনি ঘাড়ে আঘাতপ্রাপ্ত হন। এতে স্পাইনাল কর্ড ইনজুরি হয়। সাধারণত এ ধরণের জটিলতায় চার হাত-পা অবশ হয়ে থাকে। এক্ষেত্রে তার দুই হাত কিছুটা সচল থাকলেও নাভির নিচ থেকে পুরো নিচের অংশ অবশ হয়ে পড়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর