বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বের ২ লাখ ৮২ হাজার ৩৯১ জন মানুষের করোনা শনাক্ত হয়েছে। একদিনে ৪ হাজার ৯৮৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ লাখ ২৪ হাজার ৫৫৮ জনের। মোট শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ২ কোটি ৮৯ লাখ ৩১ হাজার ৪৩৪ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সুস্থতা লাভ করেছেন ২ কোটি ৮ লাখের বেশি রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বেঁচে ফিরেছেন ২ লাখ ২৭ হাজারের বেশি।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৬৬ লাখ প্রায় ৭৭ হাজার মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এর মধ্যে না ফেরার দেশে ১ লাখ ৯৮ হাজার ১২৮ জন।
বার্তাবাজার/কে.জে.পি