সিঙ্গাপুরে নেওয়া হল ফারুককে

গত কয়েক‌দিন ধরে রাজধানীর এক‌টি বেসরকা‌রি হাসপাতালে চি‌কিৎসাধীন রয়েছেন ‌ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হো‌সেন পাঠান ফারুক। রক্তে সংক্রমণের কারণে তার শারীরিক অবস্থা নাজেহাল চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আজ সকালে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে।

ফারুকের ব্যক্তিগত সহকারী শিপন বলেন ‘আজ সকাল সাড়ে সাতটার কার্গো বিমানের ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারুককে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। তাকে দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। অভিনেতার সঙ্গে গেছেন তার স্ত্রী ফারহানা ফারুক।”

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর